সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈনুদ্দিন আহমেদ এবং ময়মনসিংহের ডা. জ্যোতি জয়ন্ত চক্রবর্তী কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় গভীর শোক প্রকাশ এবং চিকিত্সক, নার্সসহ চিকিত্সার সঙ্গে জড়িত সকলের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ।
এক বিবৃতিতে গভীর দুঃখ প্রকাশ করে বলে, সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের প্রথম সারির করোনাযোদ্ধা মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈনুদ্দিন আহমেদ এবং ময়মনসিংহের ডা. জ্যোতি জয়ন্ত চক্রবর্তী কোভিড-১৯ চিকিত্সাতর অবস্থায় মৃত্যুবরণ করেন। তাদের এক জনের মৃত্যুর পেছনে প্রশাসনিক জটিলতা ও সমন্বয়হীনতা অন্যতম কারণ।
একই সঙ্গে করোনা চিকিত্সা ব্যবস্থাপনায় জড়িত সকল হাসপাতাল, স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের অন্যান্য বিভাগ যেমন পুলিশ, সেনাবাহিনী, গণমাধ্যমসহ সকল বিভাগের কাজের সুষ্ঠু সমন্বয়ের জোর দাবি জানানো হয়।
