কানাডায় করোনা আক্রান্ত রোগী এবং মৃতের সংখ্যা বাড়ছে! সরকারের বিভিন্ন পদক্ষেপ ও সচেতনামূলক কর্মসূচি নেয়া সত্ত্বেও মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
গত সপ্তাহে মৃত্যুর হার ছিল ৮% শতাংশ। এখন তা বৃদ্ধি পেয়েছে ১১ শতাংশে। এদের মধ্যে বৃদ্ধাশ্রমের লোক সংখ্যা ৭০ শতাংশ। বর্তমানে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা বেশি আক্রান্ত হচ্ছে। পাশাপাশি বাংলাদেশিরাও আক্রান্ত হচ্ছে তবে তাদের মধ্যে গোপন রাখার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
এই রিপোর্ট লেখার সময় কভিড-১৯’এ চার জন বাংলাদেশিসহ মারা গেছেন ১ হাজার ৩১০ জন। আক্রান্ত ৩১ হাজার ৬৪২ আর সুস্থ হয়েছেন ১০ হাজার ৩২৮ জন। সব চেয়ে বেশি কুইবেক সিটিতে ৬৩০ জন মারা গেছেন। এরপর রয়েছে অন্টারিও প্রভিন্সে ৪৭৮ জন। তবে নোনাভাট এখনো করোনা মুক্ত প্রদেশ!
উল্লেখ্য, করোনায় বিশ্বে দেশ দেড় লাখ লোক মারা গেছে। সেই তালিকায় কানাডার অবস্থান তেরো।
ইত্তেফাক/এমআরএম
