ডামুড্যায় নারী করোনা আক্রান্ত , ৪০ বাড়ি লকডাউন 

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১১:৩৩

শরীয়তপুর সদর ও  জাজিরার পর এবার করোনা সনাক্ত হলো শরীয়তপুরের ডামুড্যা উপজেলায়। যেখানে এই প্রথমবারের মত একজন নারীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় পৌরসভার ৩নং ওয়ার্ডের বিশাকুড়ির বাসিন্দা ওই নারী কয়েক দিন আগে তার স্বামীকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে  নিয়ে যায়। ঢাকা থেকে আসার পরে তার শরীরে অসুস্থ দেখা দিলে ডামুড্যা হাসপাতালে ভর্তি করেন। গত বুধবার তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। আজ রিপোর্টে তার দেহে করোনা পজিটিভ আসে। এ ব্যাপারে ডামুড্যা প.প কর্মকর্তা শেখ মোস্তফা খোকন জানান, ওই নারীকে যে ডাক্তার চিকি‌ৎসা করেছিলেন তাকেসহ তিনজনকে হোমকোয়ারেন্টে রাখা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ মুঠোফোনে জানান, করোনা পজিটিভ সংবাদ পাওয়ার সাথে সাথে এই এলাকার ৪০ টি বাড়ি ও ৩০ পরিবার লকডাউন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগীয় টিম তার বাড়িতে রোগীর অবস্থা পর্যবেক্ষণ করছে। 

ইত্তেফাক/এমআরএম