আগৈলঝাড়ায় চিকিৎসক দম্পতি করোনায় আক্রান্ত  

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১৬:১০

আগৈলঝাড়ায় করোনায় আক্রান্ত নারী চিকিৎসকের স্বামীও করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, আক্রান্ত স্বামী-স্ত্রী দুজনেই আগৈলঝাড়া হাসপাতালের চিকিৎসক। আক্রান্ত নারী চিকিৎসক বাকাল ইউনিয়নের পয়সা উপ-স্বাস্থ্য কেন্দ্রের দ্বায়িত্বে ছিলেন। এদের মধ্যে গত সোমবার প্রথমে নারী চিকিৎসক আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। পরে তার স্বামীকে হাসপাতালের আইসোলেশন সেন্টারে রেখে পর দিন বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। টেস্টের জন্য ওই চিকিৎসকের নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছিল। রিপোর্টে ওই নারী চিকিৎসকের স্বামীরও করোনা পজেটিভ ধরা পরে। তারা দুজনেই বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। 

আরো পড়ুন : লকডাউন উপেক্ষা করে হুজুরের জানাজায় জনসমুদ্র

এদিকে একইদিন উপজেলা হাসাতালের সাতজন চিকিৎসক ও দুইজন স্টাফের নমুনা ঢাকায় প্রেরণ করা হলেও তাদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডা. বখতিয়ার আল মামুন। 

ইত্তেফাক/ইউবি