কাঠালিয়ায় অসহায় পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১৬:৩৫

কাঠালিয়া উপজেলার বানাই মমিন উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার বানাই গ্রামে মমিন উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ মো. আবুল বসার বাদশার নেতৃত্বে ২০২টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় ট্রাস্টের সাধারণ সম্পদক মো. শাহজাহান হাওলাদার, সদস্য মো. শাহআলম হাওলাদার, মো. জাহাঙ্গীর হাওলাদার, মো. ছিদ্দিক হাওলাদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন :  আগৈলঝাড়ায় চিকিৎসক দম্পতি করোনায় আক্রান্ত  

করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ৩২ জনের নমুনা সংগ্রহ :  ঝালকাঠির কাঠালিয়ায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ৩২ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য অধিদফতর। শনিবার পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে এ নমুনা করা হয়।


ইত্তেফাক/ইউবি