করোনা আক্রান্ত নারী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১৮:৫৮

সুন্দরগঞ্জে করোনায় আক্রান্ত এক নারী ২১ দিন আইসোলেশনে থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ওই নারী নাম শিমু রানী মন্ডল। তিনি উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মধ্য শাহবাজ গ্রামের দিনার মন্ডলের স্ত্রী। 

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব আশরাফুজ্জামান সরকার জানান, খবর পেয়ে গত ২৭ মার্চ শিমু রানীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ২১ দিন নিবিড় পর্যাবেক্ষণে চিকিৎসা শেষে সুস্থ হবার পর গত ১৭ এপ্রিল সন্ধ্যায় তিনি বাড়ি ফিরে যান। 

ইত্তেফাক/এসি