তা র কা ব চ ন

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২০:১৬

এত নিঃসঙ্গ হয়ে যাবো কখনো ভাবিনি। জীবনের এই পর্যায়ে এসে পরিবার ছাড়া কাউকেই পাশে পাচ্ছি না। এতটা সময় যাদের দিলাম তাদের কেউ আমি বেঁচে আছি না মরে গেছি সে খবরও রাখে না। কেবল মৃত্যুর গুজব উঠলে কিছু মানুষ ফোন করে। দীর্ঘদিন ধরেই ফ্লোরে ঘুমাতে হয় আমাকে। টিভিতে খবর দেখে, বই পড়ে দিন কাটাচ্ছি। আর রুনীর ব্যস্ততা আমাকে নিয়েই। ও কাজ শেষ করে আমার সেবা করছে, সময় দিচ্ছে। খবরে দেখছি করোনা ভাইরাসে পুরোবিশ্বই আতঙ্কিত। মানুষকে দূরে সরিয়ে রাখছে এ ভাইরাস। যদিও কাছের অনেক মানুষ আমার কাছ থেকে আগেই দূরে সরেছেন। তবুও এ ভাইরাসের খবর দেখে আমিও আতঙ্কিত হয়ে উঠছি। দোয়া করছি পুরোবিশ্ব এ ভাইরাস থেকে যেন দ্রুত মুক্তি পায়।

 

করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে নিজের অবস্থা প্রসঙ্গে

কিংবদন্তী অভিনেতা এটি এম শামসুজ্জামান