রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব নমুনা থেকে নতুন আরও তিনজনকে করোনায় আক্রান্ত রোগী হিসাবে শনাক্ত করা হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশৈংকলে একজন, দিনাজপুরের ঘোড়াঘাটে একজন ও রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন আছেন। এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. একেএম নুর-উন-নবী লাইজু।
অধ্যক্ষ আরও জানান, গত ২ এপ্রিল রংপুর মেডিক্যাল কলেজে পিসিআর মেশিন স্থাপিত ল্যাবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর থেকে গত ১৭ দিনে (১৮ এপ্রিল পযন্ত) এক হাজার ১৯৭টি নমুনার পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও আইইডিসিআরে মাধ্যমে রংপুর বিভাগ থেকে আরও ছয়জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। রংপুর বিভাগে এখন আক্রান্তে সংখ্যা ৪৮ জন।
আক্রান্তদের মধ্যে মধ্যে গাইবান্ধায় ১৩, নীলফামারীতে ৯, দিনাজপুরে ১০, ঠাকুরগাঁওয়ে ৬, রংপুরে ৫, লালমনিরহাটে ২, কুড়িগ্রামে ২ এবং পঞ্চগড় জেলার একজন রয়েছেন।
ইত্তেফাক/এসি
