মো. ফজলুল হক
বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক (৭০) বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব হিসাবে অবসর গ্রহণ করেন। তিনি টাঙ্গাইলের নাগরপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ২০০০ সালে কিশোরগঞ্জে দুগ্ধ সম্প্রসারণ কর্মসূচির জন্য তিনি সেরা জেলা প্রশাসক (ডিসি) পুরষ্কার পেয়েছিলেন।
