বিবিসি
জার্মানিতে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পাইন। তিনি বলেন, এক মাসের লকডাউন সফল হয়েছে। জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল ধীরে ধীরে লকডাউন প্রত্যাহারের ঘোষণার দুই দিন পর স্বাস্থ্যমন্ত্রী এমন কথা বললেন।
পরিসংখ্যান তুলে ধরে স্পাইন বলেন, ‘সংক্রমণের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। প্রতিদিনই সংক্রমণের সংখ্যা কমছে। আমরা মহামারিকে নিয়ন্ত্রণে এনে ফেলেছি।’ জার্মানিতে শুক্রবার ৩৩৮০ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। এই নিয়ে দেশটিতে মোট ১ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। মৃত্যু হয়েছে প্রায় ৪ হাজার ব্যক্তির।
