পিসিবির ক্ষোভ

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২১:১৪

স্পোর্টস ডেস্ক

রাজনৈতিক বৈরিতার জের ধরে ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজগুলো আর হয়ই না। বন্ধ নারী চ্যাম্পিয়নশিপও। গত জুলাই ও নভেম্বরে দুই দলের নারী চ্যাম্পিয়নশিপ বাতিল হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে দিয়েছে আইসিসি। যদিও, তাতে ক্ষেপেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আইসিসির টেকনিক্যাল কমিটি দুই দলকে ভাগ করে দেওয়ায় ২০২১ সালে হতে যাওয়া মেয়েদের বিশ্বকাপের সরাসরি টিকিট পেয়ে গেছে ভারত। পাকিস্তানকে খেলতে হবে বাছাইপর্ব। পয়েন্ট ভাগ করার কারণ হিসেবে আইসিসি জানায়, এবার ভারতের কাছে উপযুক্ত কারণ ছিল। দেশের সরকারের পক্ষ থেকে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার অনুমতি পায়নি বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

পিসিবির চেয়ারম্যান এহসান মানি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা অবশ্যই (আইসিসির) সিদ্ধান্তটি নিয়ে ক্ষুব্ধ। কিন্তু আমাদের একটি দল (প্রধান নির্বাহী, আইন বিভাগ এবং অন্য প্রধানরা) বিষয়টি পর্যালোচনা করছে। এটা শেষ হলে আমরা মন্তব্য জানাতে পারব।’