নতুন কনে রেখে পালিয়ে গেল বর

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২১:১৮

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী গ্রাম থেকে নন্দীগ্রাম উপজেলার বীরপলি গ্রামে বাল্যবিবাহ করতে এসেছিলেন মাহবুবুর রহমান। ফেরার কথা ছিল নতুন বউ নিয়ে। কিন্তু তাকে পালিয়ে যেতে হলো বউ ছাড়াই। বর পালিয়ে গেলেও দুই বরযাত্রীকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরুল ইসলাম জানান, খবর পেয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয় এবং দুই বরযাত্রীকে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না মর্মে মুচলেকা দিয়েছেন মেয়ের বাবা।