নিকলীতে প্রথম করোনা রোগী শনাক্ত

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২১:১৮

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের নিকলীতে এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি পুরুষ। শুক্রবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে এন এম জাহাঙ্গীর। তিনি উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব। তিনি বলেন, নিকলীতে প্রথমবারের মতো করোনা আক্রান্ত শনাক্ত হলো। এই পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করতে জরুরি সভা করে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্না বলেন, দামপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পুরোটায় লকডাউন করা হয়েছে।