ডামুড্যায় নারী করোনা রোগী শনাক্ত

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২১:১৯

ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতা

শরীয়তপুর সদর ও  জাজিরার পর এবার করোনা শনাক্ত হলো ডামুড্যায়। প্রথমবারের মতো এক জন নারীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ডামুড্যা উপজেলায় পৌরসাভার ৩ নম্বর ওয়ার্ডের বিশাকুড়ির স্থানীয় বাসিন্দা ঐ নারীর শরীরে প্রথমবারের মতো করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত বুধবার তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। শনিবার রিপোর্টে করোনা পজিটিভ আসে।

এ ব্যাপারে ডামুড্যা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোস্তফা খোকন জানান, ঐ নারীকে যে ডাক্তার চিকিত্সা করেছিলেন তিন জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ জানান, করোনা পজিটিভ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে এই এলাকার ৪০টি বাড়ি ও ৩০ পরিবার লকডাউন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগীয় টিম তার বাড়িতে রোগীর অবস্থা পর্যবেক্ষণ করছে।