বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
করোনা ভাইরাস সংক্রমণ রোধে বদলগাছীতে সামাজিক দূরত্ব বজায় রাখতে কাঁচা বাজার সরিয়ে উপজেলার বিভিন্ন মাঠে স্থানান্তর করা হয়েছে। পূর্বের নির্ধারিত হাটের নিকটতম কোনো ফাঁকা মাঠ বা বিদ্যালয়ের খোলা মাঠে সাপ্তাহিক এই কাঁচা বাজার বসানো হচ্ছে।
বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির বলেন, প্রত্যেককে সামাজিক দূরত্ব বজায় রেখে চলা উচিত। কিন্তু নিয়ম অনেকেই মানছে না। বিশেষ করে সাপ্তাহিক হাটের দিনে বিড়ম্বনায় পড়তে হচ্ছে বেশি। করোনা ভাইরাসের কারণে সাপ্তাহিক হাট বন্ধ রাখার নির্দেশ রয়েছে।
তার পরও জনগণের সুবিধার্থে ইউনিয়ন চেয়ারম্যান, করোনা মোকাবিলা কমিটির সাথে আলোচনার মাধ্যমে হাটের তালিকা করে নিরাপদ দূরত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে হাটের পাশে কোনো ফাঁকা মাঠ বা বিদ্যালয়ের মাঠে বসানোর ব্যবস্থা করা হয়েছে।
