ছাগলনাইয়ায় করোনা আক্রান্ত যুবকের পরিবারসহ ৯ জনের নমুনা সংগ্রহ

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২১:২০

ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা

ছাগলনাইয়ায় ঢাকা থেকে ফেরা করোনা ভাইরাসে আক্রান্ত যুবকের পরিবারের ছয় সদস্য ও স্বাস্থ্য বিভাগের তিন জনসহ মোট ৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিহাব উদ্দিন জানান, শনিবার স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল টিম ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত যুবকের বাড়িতে গিয়ে তার পরিবারের ছয় সদস্য এবং তাকে চিকিত্সাসেবা দেওয়া ও তার নমুনা সংগ্রহ করার সঙ্গে জড়িত স্বাস্থ্য বিভাগের তিন জনসহ মোট নয় জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠায়। করোনা আক্রান্ত ঐ যুবককে ফেনী ট্রমা সেন্টারের আইসোলেশনে নেওয়া হয়েছে।