পাইকগাছায় দুস্থদের মধ্যে খাদ্য ও সেনিটাইজার সামগ্রি বিতরণ

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২১:২০

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

বিএমএের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. শেখ শহিদুল্লাহর পক্ষে গতকাল শনিবার পাইকগাছার বিভিন্ন ইউনিয়নে প্রায় দেড় হাজার দুস্থ্য-অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রিসহ সেনিটাইজার ও লিফলেট প্রদান করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান উপস্থিত পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন — কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, যুব লীগ নেতা সাইদ হোসেনসহ উপস্থিত নেতৃবৃন্দ।