এবার টাঙ্গাইলে হচ্ছে না জামাই মেলা

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২১:২১

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুরে শতাব্দী প্রাচীন জামাই মেলা এবার হবে না। দেশে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেলা পরিচালনা কমিটির সভাপতি ফজলুল হক ও সম্পাদক আবুল হাশেম এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে দেশে সব ধরনের জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। টাঙ্গাইল জেলাকে ইতিমধ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় ঐতিহ্যবাহী জামাই মেলাও বন্ধ রাখা হয়েছে। প্রতি বছর বৈশাখ মাসে টাঙ্গাইলের রসুলপুরে তিন দিনব্যাপী এ জামাই মেলার আয়োজন করা হয়।