পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিদ্যুত্স্পৃষ্টে শহিদুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের হুলাসুজোত এলাকায় এ ঘটনা ঘটে। শহিদুল ঐ এলাকার আসর উদ্দিনের ছেলে। তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
