করোনার বিরুদ্ধে যোদ্ধাদের ভালোবাসা জানাতে গুগলের ডুডুল সিরিজ

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২২:৩৬

সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। এ করোনার বিরুদ্ধে যারা যুদ্ধে নেমেছেন তাদের উত্সাহ জোগাতে সার্চ ইঞ্জিন গুগল একটি ‘ডুডল’ প্রকাশ করেছে।

চিকিত্সক, নার্স, স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্নতা কর্মী, জরুরি সেবা প্রদানকারী সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ এমনি অনেকেই জরুরি সেবায় নিয়োজিত। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডুডুল সিরিজ প্রকাশ করেছে গুগল। এতে ভালোবাসা, ধন্যবাদ উপহার দিয়েছে গুগল ডুডলে হার্ট ইমোজি দিয়ে। ১৮ এপ্রিলের ডুডলে খাদ্য পরিষেবা, কৃষিকাজ, মুদিখানা এবং গবেষকদের কথা তুলে ধরা হয়েছে। আগামী সপ্তাহ পর্যন্ত এ সিরিজ চলবে বলে জানিয়েছে গুগল। গুগল জানিয়েছে, কোভিড-১৯ বিশ্বব্যাপী মানব সম্প্র্রদায়ের ওপর যেমন প্রভাব ফেলছে, মানুষ একে অপরকে এখনকার চেয়ে আরো বেশি পরিমাণে সাহায্য করতে এগিয়ে আসছে। গুগল জানাচ্ছে, যারা আমাদের প্রাণ বাঁচাচ্ছেন তাদের নতুন করে চিনতে, জানতে ও সম্মান জানাতে একটি ডুডুল সিরিজ চালু করা হয়েছে। এই সিরিজটি চিকিত্সক, বিজ্ঞানী, শিক্ষক, সমাজকর্মী এবং যারা প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ এবং পরিষেবা দিচ্ছেন তাদের সম্মান জানানো হবে।