করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে প্রায় পুরো বিশ্ব জুড়েই চলছে লকডাউন। বিশ্বের বিভিন্ন দেশের মতো ইউরোপের দেশ স্পেনেও গত ১৪ মার্চ থেকে চলছে এই লকডাউন। এতে সাধারণ মানুষের পাশাপাশি ঘরবন্দি হয়ে পড়েছে দেশটির শিশুরা। এমন পরিস্থিতে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ জানালেন, আগামী ২৭ এপ্রিল থেকে চাইলে শিশুরা বাড়ির বাইরে যেতে পারবে। শনিবার টেলিভিশনে এক সংবাদ সম্মেলনে এমনটি জানান তিনি।
সংবাদ সম্মেলনে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেন, স্পেন এই মহামারির সবচেয়ে চরম মুহূর্ত এবং নিষ্ঠুরতম আক্রমণ পার করে এসেছে। বিশুদ্ধ বায়ু উপভোগ করার জন্য আগামী ২৭ এপ্রিল থেকে চাইলে শিশুরা বাড়ির বাইরে যেতে পারবে।
এদিকে শনিবারও স্পেনে করোনা ভাইরাসে নতুন করে ৫৬৫ জন মারা গেছেন। গত সোমবার থেকে লকডাউন কিছুটা শিথিল করেছে স্পেন সরকার। তবে এখনো দেশটিতে পুরোপুরি লকডাউন তুলে নেয়া হয়নি।
ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, স্পেনে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৪১৬ জন। মারা গেছেন ২০ হাজার ৬৩৯ জন।
ইত্তেফাক/এআর
