ঈশ্বরগঞ্জে আরও একজন করোনায় শনাক্ত, মোট আক্রান্ত ৬

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১৫:৫৮

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একজন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। পেশায় তিনি গাড়ি চালকা। তাকে ময়মনসিংহে আইসোলেশনে রাখা হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ছয়জনে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হুদা খান জানান, ১৮ এপ্রিল নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। তার সংস্পর্শে আশা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। 

ইত্তেফাক/এসি