খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক গৃহবধূর (৪৫) মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক (মেডিসিন) ও করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডের ফোকালপারসন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, গতকাল শনিবার রাতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে ওই নারী ভর্তি হন। এরপর আজ রবিবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে খুমেকের পিসিআর ল্যাবে করোনা ভাইরাস পরীক্ষার জন্য দেয়া হয়েছে।
আরো পড়ুন: গাইবান্ধায় করোনা উপসর্গ নিয়ে দুই যুবকের মৃত্যু
তিনি আরো জানান, গতকাল শনিবার খুমেকের নিউরোলজি বিভাগের একজন সহকারী অধ্যাপকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। কলেজের গেস্টহাউজে কোয়ারেন্টানে থাকা এ চিকিৎসকের সংস্পর্শে আসা ৪০ জন ডাক্তারের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আজ রাতেই ফল পাওয়া যাবে। করোনা আক্রান্ত উক্ত চিকিৎসক বর্তমানে ভালো আছেন।
ইত্তেফাক/এএএম
