লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে পালিয়ে যাওয়া সেই করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে কুমিল্লা জেলার লাঙ্গলকোট এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে শনিবার সকালে রামগঞ্জ উপজেলার পৌর এলাকায় আত্মীয়ের বাসায় হোম কোয়ারেন্টাইন থেকে পালিয়ে যায় করোনা আক্রান্ত ওই যুবক।
জানা যায়, রামগঞ্জ পৌর এলাকায় আত্মীয়ের বাসায় কক্সবাজার থেকে পালিয়ে আসা ওই যুবকের করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। পরে আইইডিসিআরের নির্দেশনা মোতাবেক রামগঞ্জ ইউএসসির তত্ত্বাবধায়নে তাকে ওই বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা সেবা দেওয়া হয়। শনিবার সকালে তিনি সবার অজান্তে ওই বাড়ি থেকে পালিয়ে যান।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, পালিয়ে যাওয়া যুবকের বাড়ি ফরিদগঞ্জ উপজেলায়। তাকে রাতে কুমিল্লা জেলার লাঙ্গলকোট এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।
ইত্তেফাক/এসি
