হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৭

শনিবার সকালে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের হাজীগঞ্জ পৌর এলাকায় বিলওয়াই নামক স্থানে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। নিহত ব্যক্তি চাঁদপুর উপজেলার মুধুরোড গ্রামের সামছুল হক (৫৫)।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, চাঁদপুর থেকে আসা মাইক্রেবাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন সামছুল হক। আহত হয়, সিএনজি চালক মোঃ ওয়াসিম (৪৫), যাত্রী ফাতেমা বেগম (৪০), শুকুর আলম (৪৫)। 

খবর পেয়ে দমকল বাহিনী ও থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আরও পড়ুনঃ হিরো আলমকে হুমকি, অফিস ভাঙচুর

হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল মান্নান জানান, 'সিএনজি অটোরিক্সা ও মাইক্রোবাস পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।'

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।

ইত্তেফাক/অনি/নূহু