পিরোজপুরের মঠবাড়িয়ার করোনার উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১১টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই যুবক মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের বাসিন্দা।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি চার দিন ধরে শ্বাসকষ্ট ও পেটের পিড়ায় ভূগছিলেন। শনিবার বিকালে ওই যুবককে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে ওই রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বেলা ১১টায় তিনি মৃত্যু বরণ করেন।
আরো পড়ুন : খুলনায় করোনার উপসর্গ নিয়ে মহুরীর মৃত্যু
পিরোজপুর জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, ওই যুবকের লাশ তার নিজ গ্রামের বাড়িতে সামাজিক নিরাপত্তা বজায় রেখে দাফন করা হয়েছে।
এ বিষয় জেলা প্রশাসক আবু আলী মোহামম্মদ সাজ্জাদ হোসেন বলেন, মৃত্যুর কারণ করোনা জনিত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা বরিশাল মেডিকেলে পরীক্ষা করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্রামের দুটি বাড়ি লগডাউন ঘোষণা করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
