স্পোর্টস ডেস্ক
কেন্দ্রীয় চুক্তিতে নেই তিনি। তার অবসর নিয়ে চলছে অনেক জল্পনা-কল্পনা। গেল বিশ্বকাপের পর থেকেই চলছে এই নিয়ে আলোচনা। তবে, এমন অনেকেই আছেন যারা চান ধোনি খেলাটা চালিয়ে যাক।
অস্ট্রেলিয়ার সাবেক বাঁহাতি ব্যাটসম্যান মাইক হাসি মনে করেন ধোনির অবসর নেওয়ার সময় এখনো আসেনি। ধোনির প্রশংসা করে সম্প্রতি তিনি বলেছিলেন, ‘বিশ্বের সেরা ফিনিশার হলো ধোনি। ওর খেলা চালিয়ে যাওয়া উচিত।’
দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু-প্লেসিসও গলা মেলালেন হাসির সঙ্গে। বললেন, আমার দেখা সেরা ফিনিশান হলো ধোনি। ধোনি ঠান্ডা মাথার খেলোয়াড়। জাতীয় দলে যেভাবে সে খেলে, ঘরোয়া ক্রিকেটেও সেভাবে সে খেলে। আইপিএলের কারণে তাকে সামনে থেকে দেখার সুযোগ হয়েছে। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে পদক্ষেপ নেয় সে। ফসকে যাওয়া ম্যাচ দখলে নিতে সে বেশ দক্ষ।’
আরো কয়েক বছর ক্রিকেট খেলে যাবার যোগ্যতা বা সামর্থ্য ধোনির রয়েছে বলে জানান ডু-প্লেসিস, ‘অনেকেই ধোনির অবসর নিয়ে বলছে। কিন্তু আমি মনে করি, জাতীয় দলে ধোনি আরো কিছু দিন খেলা উচিত। আর আইপিএলে সে অনায়াসে তিন-চার খেলতে পারবে। তার যেই মানসিকতা-চিন্তাভাবনা, তাতে সমস্যা হবার কথা নয়।’
