রামগঞ্জে করোনায় আক্রান্ত শিশু

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ২০:৫৮

রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রামগঞ্জের কাশিমনগরে নতুন করে ২০ মাসের এক কন্যাশিশু করোনায় আক্রান্ত হয়েছে। রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গুণময় পোদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন। রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুণময় পোদ্দার জানান, রামগঞ্জ উপজেলার কাশিমনগর গ্রামে সাভারফেরত করোনায় আক্রান্ত পোশাক শ্রমিক থেকে আগেই তার আত্মীয়, হাসপাতালের এক জন চিকিত্সক ও তিন জন কর্মচারীসহ সংক্রমিত হয়েছে ১১ জন। পরে তার প্রতিবেশী ২০ মাসের কন্যাসহ বাবা মায়ের নমুনা পাঠালে শনিবার রাতে শুধু শিশুটির করোনা পজিটিভ আসে। রবিবার পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ জন।