শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে দোকান খোলা রাখার দায়ে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৮ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন হাটবাজারে অভিযান চালিয়ে এসব জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন আরাফাত রানা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন আরাফাত রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
