বরগুনায় আরও একজন করোনায় আক্রান্ত

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ২১:৩৬

বরগুনায় আরও একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বাড়ি জেলার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নে। বয়স একত্রিশ বছর। ওই ব্যক্তি সম্প্রতি নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ফিরেছেন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ জনে দাঁড়ালো। করোনায় আক্রান্ত হয়ে বরগুনায় এখন পর্যন্ত দুইজন মারা গেছেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, ১৬ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। ১৮ এপ্রিল রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্টে জানা যায় তিনি করোনায় আক্রান্ত। তার বাড়ি লকডাউন করা হয়েছে।

ইত্তেফাক/এসি