দেশে করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১ কোটি টাকা অনুদান দিয়েছে আমিন মোহাম্মদ গ্রুপ। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে অনুদানের চেক তুলে দেন আমিন মোহাম্মদ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ ও মো. আমিনুল হক নাবিল