মুহম্মদ আনিসুল হক
২০ এপ্রিল ২০২০ খ্রিষ্টাব্দ, সোমবার
আজ ৭ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৫ শাবান ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ২ ও ৯। শুভ বার:সোম ও মঙ্গল। শুভ রত্ন: মুক্তা ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। শরীর ভালো যাবে না। পুরনো কোনো রোগের পুনরাক্রমণ হতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে। সামাজিক ক্ষেত্রে কোনো কাজে অংশ নিতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
সামাজিক যোগাযোগ চালিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। কারো সত্পরামর্শে উপকৃত হতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
কোনো ধরনের সামাজিক সমস্যা দেখা দিতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে। শরীর হঠাত্ অসুস্থ হলে যথাশীঘ্র সম্ভব চিকিত্সকের পরামর্শ নিন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো থাকতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষকে মনের কথা খুলে বলুন। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। সৃজনশীল কাজে সুফল পাবেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কারো সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করবেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বাড়িতে অতিথি সমাগম হতে পারে। মন ভালো থাকবে। অনেকদিন পর কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন। প্রথম দেখায় কাউকে ভালো লাগতে পারে।
