পাবনা জেলার সদর উপজেলাধীন সাদুল্লাপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে কোনো ত্রাণ ও সাহায্য এখনো আসেনি। দিনমজুর ও শ্রমজীবী মানুষ কোনো উপায় খুঁজে না পেয়ে বেরিয়ে পড়েছেন তাঁদের দৈনন্দিন কাজে। ঘরে থাকার জন্য বারবার মাইকিং করা হলেও তাঁদের মধ্যে কোনো ভাবান্তর নেই, কারণ নিত্যপ্রয়োজনীয় খাবার নেই ঘরে। এ অবস্থায়, পাবনা জেলা প্রশাসক ও বাংলাদেশ সরকারের ত্রাণ মন্ত্রণালয়কে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সাদুল্লাপুর ইউনিয়নবাসীর পাশে দাঁড়ানোর জন্য।
শাবলু শাহাবউদ্দিন
সাদুল্লাপুর, পাবনা
