করোনা মোকাবিলায় রাজধানীর পাঁচটি হাসপাতালে চিকিত্সা ও নিরাপত্তাসামগ্রী দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল রবিবার নৌবাহিনীর পক্ষ থেকে ঐ পাঁচটি হাসপাতাল ও একটি ল্যাবে কর্মরত ডাক্তার ও নার্সদের জন্য ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), মাস্ক, গ্লাভস, বিশেষ নিরাপত্তা চশমা, থার্মোমিটারসহ বিভিন্ন সামগ্রী হস্তান্তর করা হয়। হাসপাতালগুলো হলো কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ এবং আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি হাসপাতাল।
