ফতুল্লা থেকে ৪৬ জন যাত্রীসহ সুনামগঞ্জগামী একটি ট্রাক আটক করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১২টায় ট্রাকটি আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশ। এসময় যাত্রীদের সবাইকে নিজ নিজ ঘরে ফিরে যেতে দেওয়া হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, রাতে সুনামগঞ্জগামী একটি ট্রাকে ৪৬ জন যাত্রী ফতুল্লার তক্কারমাঠ থেকে রওনা দিচ্ছে এমন সংবাদে এদেরকে আটক করা হয়।
