খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) আরো দুই জন শিক্ষক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রবিবার খুলনা মেডিক্যাল কলেজের পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ ধরা পড়ে। করোনা আক্রান্ত খুমেকের দুই জন শিক্ষক হলেন গ্যাসট্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রণজিত্ কুমার বণিক ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. ওমর ফারুক ফয়সাল। এ নিয়ে খুলনা মেডিক্যাল কলেজের তিন জন শিক্ষক করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
খুলনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল আহাদ জানান, গতকাল রবিবার খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর মেশিনে ২০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ডা. রণজিত্ কুমার বণিক ও ডা. ওমর ফারুক ফয়সালের করোনা পজিটিভ ধরা পড়ে।
