প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ২২:৩৭

‘নিম্নমানের মাস্ক জামায়াত নেতার প্রতিষ্ঠানের’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে জেএমআই গ্রুপ। প্রতিবাদ লিপিতে বলা হয়, জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ত থাকা বা করোনা মোকাবিলার সামগ্রীর সিংহভাগ সরবরাহ করা ইত্যাদি তথ্য সঠিক নয়, অতিরঞ্জিত। মো. আবদুর রাজ্জাক কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেই সম্পৃক্ত নহে। এবং ব্যাপক সামাজিক ও মানবিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তার সুদীর্ঘ ব্যাবসায়িক জীবনে কোনোপ্রকার দুর্নীতি তাকে বা তার কোম্পানিকে ছুঁতে পারেনি। প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয় যে, কেন্দ্রীয় ঔষধাগারের করোনা মোকাবিলার সামগ্রীর কেনাকাটার প্রায় ৭০ শতাংশই সরবরাহ করে জেএমআই। অথচ জেএমআই মোট সরবরাহের ২-৩ শতাংশের বেশি কোনোভাবেই করেনি। জেএমআই গ্রুপের পক্ষে গণসংযোগ কর্মকর্তা আ ফ ম রিয়াজউদ্দিন মানিক এ প্রতিবাদ জানান।

প্রতিবেদকের বক্তব্য : বিএমএসহ চিকিত্সক, হাসপাতালসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য-প্রমাণের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।