ফিন্যান্স ও ব্যাংকিং
নির্মল ইন্দু সরকার, প্রভাষক
সেন্ট গ্রেগরিজ হাইস্কুল এন্ড কলেজ, ঢাকা
প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজ ‘ফিন্যান্স ও ব্যাংকিং’ বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ জ্ঞান ও অনুধাবনমূলক (ক,খ) প্রশ্ন উত্তরসহ দেয়া হলো।
২১। চলতি বিনিয়োগ সিদ্ধান্ত কাকে বলে?
উত্তর : পণ্য-দ্রব্য উত্পাদনের জন্য কী পরিমাণ কাঁচামাল ক্রয় প্রতিষ্ঠানের জন্য উপযোগী এবং উক্ত কাঁচামাল ক্রয়ের অর্থ কোথা থেকে সংগ্রহ করা যাবে- এ সংক্রান্ত সিদ্ধান্তকে চলতি বিনিয়োগ সিদ্ধান্ত বলে।
২২। অর্থায়ন ও বিনিয়োগ সিদ্ধান্ত ছাড়া একজন আর্থিক ব্যবস্থাপককে আর কী কী সিদ্ধান্ত নিতে হয়?
উত্তর : অর্থায়ন ও বিনিয়োগ সিদ্ধান্ত ছাড়া একজন আর্থিক ব্যবস্থাপককে নিম্নোক্ত সিদ্ধান্তগুলো নিতে হয়:
ক. চলতি বিনিয়োগ সিদ্ধান্ত
খ. দৈনন্দিন প্রয়োজন নির্বাহ সংক্রান্ত সিদ্ধান্ত
গ. সংগৃহীত তহবিলের প্রাপ্য প্রদান সংক্রান্ত সিদ্ধান্ত।
২৩। অর্থায়ন বলতে কী বোঝায় ?
উত্তর : অর্থায়ন হলো তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়া। যথাযথভাবে অর্থ সংগ্রহ করে তার সদ্ব্যবহার নিশ্চিত করার জন্য যে কার্যাবলি সম্পাদন করা হয় তাই অর্থায়ন।
২৪। কীসের পরিমাণকে সর্বোচ্চকরণে তহবিল উেসর খরচ ন্যূনতম হওয়া উচিত?
উত্তর: মুনাফার পরিমাণকে।
২৫। নিট মুনাফা কী?
উত্তর: মোট মুনাফা থেকে তহবিলের উত্স বাবদ খরচ বা ব্যয় ও কর বাদ দিলে যে মুনাফা পাওয়া যায় তাকে নিট মুনাফা বলে।
২৬। মুনাফার পরিমাণ সর্বোচ্চকরণে তহবিল উেসর খরচ কীরূপ হওয়া উচিত?
উত্তর: ন্যূনতম হওয়া উচিত।
২৭। ব্যবসায় অর্থায়ন কী?
উত্তর: ব্যবসা করার জন্য যে তহবিলের প্রয়োজন হয় তা সরবরাহ করাকে ব্যবসায় অর্থায়ন বলে।
২৮। একজন ব্যবসায়ী কোন ধরনের তহবিল যেকোনো মেয়াদে ব্যবহার করতে পারেন?
উত্তর: নিজস্ব তহবিল।
২৯। ব্যবসায়ীর স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিপরীতে কোথা থেকে বন্ধকী ঋণ গ্রহণ করা যায়?
উত্তর: ব্যাংক ও অপ্রাতিষ্ঠানিক উত্স থেকে।
৩০। ব্যবসায়ের দৈনন্দিন খরচ নির্বাহের জন্য তহবিলের ঘাটতি হলে তা সংস্থানের উত্স/উপায় কী?
উত্তর: ভবিষ্যত্ বিক্রয়ের বিপরীতে অগ্রিম গ্রহণ করতে পারে।
৩১। বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অর্থায়নের উত্স কী?
উত্তর: শেয়ার ও ঋণপত্র বিক্রয়।
৩২। আভ্যন্তরীন তহবিল কাকে বলে?
উত্তর: মালিকপক্ষের প্রদত্ত তহবিলকে আভ্যন্তরীণ তহবিল বলে।
৩৩। বহি:স্থ তহবিল কাকে বলে?
উত্তর: ঋণদাতা প্রদত্ত তহবিলকে বহিস্থ তহবিল বলে।
৩৪। ব্যবসায় প্রতিষ্ঠানগুলো মূল্যবান স্থায়ী সম্পদ ক্রয় না করে কীভাবে সংগ্রহ করে?
উত্তর: বিভিন্ন প্রতিষ্ঠান হতে নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া নিতে পারে।
৩৫। ব্যবসা প্রতিষ্ঠানে তহবিলের বিভিন্ন উত্সগুলো কী কী?
উত্তর: (১) মালিকপক্ষ এবং
(২) ঋণদাতা
৩৬। স্বল্পমেয়াদ কী?
উত্তর: এক বছরের কম সময়কে স্বল্পমেয়াদ বলে।
৩৭। স্বল্পমেয়াদী তহবিল পরিশোধের সময়সীমা কত?
উত্তর: এক বছর বা তার চেয়ে কম সময়।
৩৮। বহিস্থ তহবিল সংগ্রহের দ্রুততম ও সরল প্রক্রিয়া কোনটি?
উত্তর: স্বল্পমেয়াদি অর্থায়ন।
৩৯। গ্রাহক প্রাপ্যবিল কোথায় বিক্রয় করে?
উত্তর: ব্যাংকে।
৪০। দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহনের আগে কারবারি প্রতিষ্ঠান কী করে?
উত্তর: Capital Budgeting করে।
