জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার গতকাল রবিবার এক বিবৃতিতে বলেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বরাতে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) পরিবেশিত ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘চাল চুরির সাথে জাপা, জাসদ, বিএনপির চেয়ারম্যান মেম্বাররা যুক্ত ও ত্রাণের জন্য বিক্ষোভের পিছনে রাজনৈতিক ইন্ধন আছে’ শীর্ষক সংবাদটি সঠিকভাবে পরিবেশিত ও প্রকাশিত হয়নি দাবি করা হয়েছে।
তথ্যমন্ত্রীর নির্দেশে বাসস কর্তৃক সংবাদটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে তথ্যমন্ত্রীর দফতর থেকে গণমাধ্যমে প্রেস রিলিজ দিয়ে ভুল বোঝাবুঝির অবসান করায় তথ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান জাসদ নেতৃদ্বয়।
