এই সময়ের ছড়া

ভান করি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২০:৩০

বয়স কালে

হইনি মানুষ

ভদ্রলোকের

ভান করি।

 

ভালো মানুষ

বাড়বে খ্যাতি

এসব ভেবে

দান করি।

 

গরিব লোকের

প্রাপ্য টাকা

ব্যাংকে আমার

বাস করে।

 

হায় রে মানুষ

জোয়ান কালে

মানব বিবেক

নাশ করে।

 

এই দুনিয়া

খুঁজছে সাদা

মানুষ কই?

 

আসুন সবাই

নিরেট নিভাঁজ

মানুষ হই।