আন্তর্জাতিক সামাজিক কল্যাণ সংস্থা চ্যারিটি রাইট বাংলাদেশ সমপ্রতি বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের (কোভিড-১৯) সঙ্কট মোকবিলায় বাংলাদেশের সুবিধাবঞ্চিত গরীব পরিবারগুলোর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের নিশ্চিতকরণ এবং সুরক্ষার লক্ষ্যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। দারিদ্র্যপীড়িত পরিবারগুলোকে খাদ্য সুরক্ষা প্রদানের জন্য চ্যারিটি রাইট বাংলাদেশ যারা দিন আনে দিন খায় তাদের মধ্যে ‘জরুরি খাদ্য প্যাকেজ’ সরবরাহ করছে। সংস্থাটি চার সদস্যের একটি পরিবারের জন্য চাল, মসুর ডাল, আলু, চিনি, তেল এবং লবণসহ ‘এক মাসের রেশন বক্স’ সরবরাহ করছে। এ কর্মসূচির আওতায় মোট এক লাখ পরিবারকে তারা এ সুবিধা দিবেন।
