সেরা নবাগতের পুরস্কার জিতলেন ইব্রা

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২২:০৪

ওয়েইন রুনিকে হারিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের সেরা নবাগত খেলোয়াড়ের পুরস্কার জিতলেন জলাতান ইব্রাহিমোভিচ। এই মৌসুমে লস এঞ্জেলস গ্যালাক্সিতে যোগ দেওয়া ইব্রা ভোটের মাধ্যমে পেছনে ফেলেন ডিসি ইউনাইটেড ফরোয়ার্ড রুনিকে। গেল মার্চে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে গ্যালাক্সিতে যোগ দেওয়ার পর অভিষেকেই নিজের ওপর পাদপ্রদীপের আলো কেড়ে নেন সাবেক সুইডিশ অধিনায়ক। লস এঞ্জেলস এফসির বিপক্ষে ম্যাচটিতে জোড়া গোল করেন যার একটি ছিল ৪০ গজ দূর থেকে করা দূরপাল্লার এক শটে। ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড মৌসুম শেষ করেছেন ২২ গোল এবং ১০ অ্যাসিস্ট নিয়ে, যা তাকে এনে দিয়েছে জুরি বোর্ডের ৩৬ শতাংশের ভোট।