একটি সরল প্রকৃতির ছেলে তার মাকে প্রশ্ন করল, মা স্বর্গে কোনো মিথ্যেবাদী আছে?
প্রচণ্ড নীতিপরায়ণ মা বললেন, অসম্ভব।
মা এবার খুব রেগে গেলেন; বললেন, বলছি না তা সম্ভব না। কোনো মিথ্যেবাদী লোক স্বর্গে যেতে পারবে না।
ছেলে তখন বলল, মা তাহলে তো স্বর্গের জীবন হবে বড়ো কষ্টের।
—কেন কষ্ট কেন?
—স্বর্গে কার সঙ্গে খেলা করব? কার সঙ্গে গল্প করব?
