ধাঁধা

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২০:৪০

     ১.        জাল বুনায় জেলে নয়, জালে বানায় ঘর,

                নাভির মধ্যে সুতার কল, বেশ তো কারিগর!

 

     ২. তিন বর্ণে নাম মোর, আমি মাটি খুঁড়ি,

         মাথা কেটে লাথি দিলে আকাশেতে উড়ি।

         পেট যদি কেটে দাও বনেতে হই গাছ,

         বেণীমাধব সরকার কয়, ভাব বারো মাস।

 

     ৩. দশ গুণ্ডায় রায়ট করে কাশবনের ধারে,

         পাটার ওপর পাটা রেখে দুই গুণ্ডায় মারে।

     

     ৪. বিষ্টি রোদে মাথায় রাখি যত্ন আদর করে,

         ঘরের কোণে ফেলে রাখি রাত্রি হলে পরে।

উত্তর আগামীকাল