রঙ্গরস

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২০:৩১

এক ব্যবসায়ী তাঁর দাঁত তোলার জন্য গেলেন চীনে। ডেন্টিস্ট জানাল, প্রতি দাঁত তোলার খরচ পাঁচ শ টাকা। ব্যবসায়ী বললেন, এত কেন, আমাদের দেশে তো দশ টাকা দিলেই দাঁত তুলে দেয়।

ডেন্টিস্ট বললেন, আমাদের দেশে দাঁত তোলা অনেক কঠিন কাজ। দাঁত তোলার পর সেই দাঁত আমরা কান দিয়ে বের করি।

: কান দিয়ে বার করেন! কেন?

: আমাদের দেশে মুখ খোলা নিষেধ। বেআইনি।