স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও জিম্বাবুয়ের সাবেক কোচ ডেভ হোয়াটমোর নতুন দায়িত্ব পেয়েছেন। ভারতের বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন তাকে দুই বছরের জন্য ক্রিকেট পরিচালকের দায়িত্ব দিয়েছে। ২০১৭-১৮ মৌসুমে কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্ব নেন হোয়াটমোর। তার দায়িত্বকালে ২০১৮-১৯ মৌসুমে প্রথমবারের মতো রঞ্জি ট্রফিতে সেমিফাইনাল খেলে কেরালা। তিন বছর ছিলেন সেখানে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কোচও ছিলেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে তিনি বলেন, ‘আমি অবশ্যই সিনিয়র দলের কোচের দায়িত্ব পালন করব। কিন্তু এটা ছাড়াও স্থানীয় কোচদের সঙ্গে নিয়ে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ পর্যায়ে এমন একটা কাঠামো তৈরি করতে চাই, যেখান থেকে নিয়মিত ক্রিকেটার উঠে আসবে।’
