দেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯ কোটি ২০ লাখ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২০:৩৩

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা গত অক্টোবর, ২০১৮ পর্যন্ত ৯ কোটি ২০ লাখে দাঁড়িয়েছে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত নতুন ইন্টারনেট ব্যহারকারীর সংখ্যা হয়েছে এক কোটি ২০ লাখ।

এমন তথ্য দিয়েছে বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন (বিটিআরসি)’র পরিসংখ্যান থেকে গত বুধবার জানানো হয়েছে।

বিটিআরসি’র দেয়া তথ্যানুসারে, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯কোটি ২৪ লাখ ৬৬ হাজার  যা দেশের মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশ। মোট ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা হলো- ৮ কোটি ৬০ লাখ ৫২ হাজার এবং  ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ৭ লাখ ৩৪ হাজার। এর বাইরে যারা ইন্টারনেট ব্যবহার করছে তারা ওয়ার্ল্ডওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ এক্সেস (ওয়াইম্যাক্স) ব্যবহার করছে।                                                                

                                                                                                        সূত্র :সিনহুয়া