বরিশালে চিকিত্সকসহ তিন জন করোনা আক্রান্ত সংখ্যা বেড়ে ২৩

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২১:১৪

বরিশাল অফিস

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক নারী ইন্টার্নি চিকিত্সকসহ আরো তিন জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বরিশাল জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৩ জন। সোমবার বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ঐ তিন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।