ভাণ্ডারিয়ায় কিশোর করোনায় আক্রান্ত

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২১:১৪

পিরোজপুর অফিস ও ভাণ্ডারিয়া সংবাদদাতা

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের নয়াখালী মাটিভাঙ্গা গ্রামের এক কিশোর (১৪) করোনায় আক্রান্ত হয়েছে।

পিরোজপুরের সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি জানান, ১০ দিন আগে ঐ কিশোর নারায়ণগঞ্জ থেকে নিজ গ্রামের বাড়ি আসে। তখন তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। গত ১৭ এপ্রিল তার রক্তের নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার কিশোরের রক্তের রিপোর্ট আসে করোনা পজিটিভ। একটি মেডিক্যাল টিম তার চিকিত্সা প্রদানের পরে বাড়িটি লকডাউন করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম ও ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।