ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাওলানা যোবায়ের আহমেদ আনসারীর জানাজায় লাখো মানুষের সমাগমের ঘটনায় সাতটি গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ হোম কোয়ারেন্টাইনে রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।
রবিবার থেকে সরাইলের বেড়তলা, বড়ইবাড়ি, সীতাহরণ, শান্তিনগর গ্রামসহ সাতটি গ্রামের মানুষ হোম কোয়ারেন্টাইনে রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা জানান, প্রতিটি গ্রামের মেম্বারদের নেতৃত্বে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। হাসপাতালের চিকিত্সা ছাড়া কোয়ারেন্টাইনে থাকা লোকজন বাড়ি থেকে বের হতে পারবেন না। প্রয়োজনীয় কেনাকাটর জন্য জনপ্রতিনিধিদের নেতৃত্বে গঠিত কমিটির সঙ্গে যোগাযোগ করলে কেনাকাটার পর তাদের বিল পরিশোধ করতে হবে। হোম কোয়ারেন্টাইনে থাকা পরিবারগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী প্রদান করা হয়েছে।
